ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেল 'কাইরোস'

সাহিত্য ডেস্ক
২২ মে ২০২৪, ২২:৪০আপডেট : ৩০ মে ২০২৪, ১৪:৩২

জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ উপন্যাসের জন্য লেখক জেনি এরপেনবেক এবং অনুবাদক মিশায়েল হফমান যৌথভাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ পেলেন।

'কাইরোস' উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে উপন্যাসটি শুরু হয়। যা এগিয়ে যায় জার্মানির গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ‘বিদীর্ণ মূল্যবোধ’, এবং সেই সময়কার ‘সম্পূর্ণ পর্যুদস্তু একটি রাজনৈতিক ব্যবস্থা’-এর মধ্য দিয়ে। স্বাধীনতা, আনুগত্য, ক্ষমতা ও প্রেম সম্পর্কে জটিল সব প্রশ্ন তোলায় উপন্যাসটি সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

৫৭ বছর বয়সি জার্মান লেখক এরপেনবেকের জন্ম বার্লিনে। লেখক হিসেবে খ্যাতি পাওয়ার আগ পর্যন্ত তিনি অপেরা পরিচালক হিসেবে কাজ করতেন। তার অন্যতম সৃষ্টিকর্ম ‘দ্য এন্ড অব ডেজ’ (২০১৪) এবং ‘গো, ওয়েন্ট, গান’ (২০১৭) আন্তর্জাতিক বুকারে ২০১৮ সালের সংক্ষিপ্ত তালিকায় ছিল।

৬৬ বছর বয়সি হফমানকে জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবাদক বলা হয়। কবিতা ও সাহিত্যের সমালোচক হিসেবেও দক্ষ হফমান ফ্লোরিডা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম