স্পিভাক পেলেন হোলবার্গ পুরস্কার ২০২৫

সাহিত্য ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ০৮:৩০আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৩২

বিশ্বখ্যাত সাহিত্য-সমালোচক ও পোস্টকলোনিয়াল তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক পেয়েছেন ২০২৫ সালের হোলবার্গ পুরস্কার। নরওয়ের ক্রাউন প্রিন্স হকন আগামী ৫ জুন এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই সম্মানজনক পুরস্কার প্রদান করবেন। নরওয়ের পার্লামেন্ট প্রতিষ্ঠিত ও বার্গেন বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পুরস্কারকে মানবিক ও সামাজিক বিজ্ঞানের নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

হোলবার্গ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “সাহিত্যতত্ত্ব, অনুবাদ, উত্তর-উপনিবেশিক গবেষণা, রাজনৈতিক দর্শন ও নারীবাদী তত্ত্বে অসামান্য অবদানের জন্য” স্পিভাককে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, প্রান্তিক জনগোষ্ঠীর সাক্ষরতা বৃদ্ধিতেও তিনি কাজ করে চলেছেন। হোলবার্গ কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “স্পিভাক বিভিন্ন দেশে, বিশেষ করে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিরক্ষরতা দূরীকরণে কাজ করে যাচ্ছেন।”

বিশিষ্ট ইতিহাসবিদ ও সাবঅল্টার্ন স্টাডিজ তাত্ত্বিক দীপেশ চক্রবর্তী বলেন, "এটি মানবিক বিদ্যায় তার বহুমাত্রিক অবদানের এক বিশাল স্বীকৃতি। তার ‘Can the Subaltern Speak?’ বহুদিন ধরে আলোচিত হবে।"

মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন ও ধর্মতত্ত্বের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে নরওয়ের পার্লামেন্ট বিশিষ্ট দার্শনিক ও সাহিত্যিক লুডভিগ হোলবার্গের নামে এই পুরস্কার চালু করে।  এবছর পুরস্কারের অর্থমূল্য ৫,১৫,০০০ ইউরো।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী