বুকারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

সাহিত্য ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিচারকমণ্ডলীদের সভাপতি ও ১৯৯৩ সালে বুকার প্রাইজ বিজয়ী লেখক রডি ডোয়েল বলেন, “উপন্যাসগুলো ‘অত্যন্ত সুন্দরভাবে লেখা এবং অত্যন্ত মানবিক’, শুনতে হয়ত কিছুটা ক্লিশে মনে হতে পারে, কিন্তু উপন্যাসগুলো পড়ার সময় আমার মনে হয়েছে ‘যদি একটু কম অহংকার থাকত, তাহলে ভালো গল্প হতে পারত’, কিন্তু আমার মনে হয় না এই বইগুলোর মধ্যে অহংকার আছে।”

বুকার প্রাইজ ২০২৫ এর বিচারকমণ্ডলী
এবছর বিচারক হিসেবে ছিলেন বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত ঔপন্যাসিক আয়োবামি আদেবায়ো; অভিনেত্রী, প্রযোজক ও প্রকাশক সারা জেসিকা পার্কার; লেখক, সম্প্রচারক ও সাহিত্য-সমালোচক ক্রিস পাওয়ার; এবং নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার ও বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত লেখক কাইলি রেইড।

ক্রিস পাওয়ার বলেছেন, “এই বইগুলোর মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: সবগুলো উপন্যাসই পিতা-মাতা ও সন্তানের মধ্যে খুব শত্রু-ভাবাপন্ন সম্পর্ক তুলে ধরেছে।”

ইংরেজি ভাষায় লেখা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ১৫৩টি বই থেকে প্রথমে ১৩টি বই নিয়ে দীর্ঘতালিকা এবং আগামীকাল ৬টি বই নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রত্যেক লেখক পাবেন ২৫০০ ইউএস ডলার আর্থিক সম্মানী এবং প্রতিটি বইয়ের বিশেষ সংস্করণ প্রকাশ করা হবে।  

সম্পূর্ণ সংক্ষিপ্ত তালিকা:

১. সুসান চইয়ের ‘Flashlight

২. কিরণ দেশাইয়ের ‘The Loneliness of Sonia and Sunny

৩. কেটি কিতামুরার ‘Audition

৪. বেনজামিন মার্কোভিটসের ‘The Rest of Our Lives

৫. অ্যান্ড্রু মিলারের ‘The Land in Winter

৬. ডেভিড সালাইয়ের ‘Flesh

বুকারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
সংক্ষিপ্ত তালিকাভুক্ত অনেক লেখকই দীর্ঘদীন যাবৎ লেখালেখির সাথে যুক্ত, কারো কারো বইয়ের সংখ্যা ৫-১০ এরও অধিক। একজন লেখক তার তৃতীয় উপন্যাসটি লিখতে ২০ বছরেরও বেশি সময় নিয়েছেন। ৪ দেশ এবং ৩ মহাদেশের প্রতিনিধিত্বকারী লেখকদের মধ্যে বুকার বিজয়ী কিরণ দেশাই, সংক্ষিপ্ত তালিকায় থাকা অ্যান্ড্রু মিলার এবং ডেভিড সালাইয়ের পাশাপাশি প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন নতুন ৩ জন লেখক। কোনো উপন্যাস ২০০ পৃষ্ঠারও কম, কোনোটি আবার ৭০০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ প্রেমের কাহিনি নিয়ে রচিত।

আগামী ১০ নভেম্বর লন্ডনে ২০২৫ সালের বুকার প্রাইজ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ৫০,০০০ ইউএস ডলার আর্থিক সম্মাননা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের