পৃথিবীরও পাখা আছে

আনিফ রুবেদ
২৫ মে ২০১৯, ০৮:০০আপডেট : ২৫ মে ২০১৯, ০৮:০০

পৃথিবীরও পাখা আছে

শোকগুলোকে চোখ বানিয়ে নাও

পেয়ে যাওয়া সমস্ত শোক, চোখ বাড়িয়ে দিয়েছে আমার। আর তোমার

দুটো চোখই রয়ে গেছে, থেকে থেকে কান্না ঝরে বহু শোক পেয়ে।

শোকগুলোকে চোখ বানিয়ে ফেল, কান্না আর থাকবে না তোমার

বহুচোখে। মৃত্যু যে জয়ধ্বনি দিয়ে চলে যায় লাল রাস্তায় পা ফেলে

ফেলে, ভয় জ্বেলে জ্বেলে তা দেখে আর চোখ বন্ধ করতে হবে না।

খুলে যাবে অন্তরমহল

খাঁচা থেকে হারানো এক হরিয়াল আমি। সন্ধে পার হয়ে গেলেও খাঁচায়

ফিরিনি বলে বসে বসে ভেবে ভেবে ঘুমিয়ে গেছ। ঘুমিয়ে থেকো, এ

হরিয়াল আর ফিরবে না, যতক্ষণ না সব মানুষের বুকে পুঁতে দিতে

পারবে হৃথিবীর বাণী।

তোমার হাড়ের গুঁড়া, আমার হাড়ের গুঁড়া বাতাসে উড়ে উড়ে ঘুরে এসে

মানুষের চোখে একদিন লাগবে কাঁটার মতো আর অন্ধ হয়ে যাবে

পৃথিবীর সব মানুষেরা। তুমি যদি ইচ্ছে কর, আমি যদি ইচ্ছে করি

জেগে ওঠা হবে। আমাদের এসব হৃকথায় খুলে যাবে তাদের চোখের

অন্দরমহল, অন্তরমহল।

পৃথিবীরও পাখা আছে

রৌদ্রের ভেতর হাঁটতে গিয়ে ফোস্কা পড়িল শরীরে—এই শরীরেই। আর

তুমি দিব্যি সূর্যের গায়ে হাত বুলিয়ে বল—‘কী ঠাণ্ডা এই শান্ত সূর্য’

যেমনভাবে একজন কৃষককে গরুর গায়ে হাত বুলিয়ে বলতে

শুনেছিলাম—‘শান্ত স্বভাবের প্রিয় গরু আমার আর কিছুক্ষণ লাঙ্গল

টানো।’

আমি কিন্তু স্বীকার করি লবণ থেকেই সবকিছুর সৃষ্টি হয়ে গেছে। ছোট

ছোট সোনার মাছ নদীতে সাঁতরায়, প্রাণটা কাতরায়। এই পৃথিবী

কোনো একদিন থাকবে না, কারণ, পৃথিবীরও পাখা আছে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম