সুসান ব্রাডলি স্মিথের কবিতা

অনুবাদ : শেলী নাজ
২৬ মে ২০১৯, ০৯:০০আপডেট : ২৬ মে ২০১৯, ০৯:০০

সুসান ব্রাডলি স্মিথ অস্ট্রেলিয়ান কবিকার্টিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং বিভাগের সিনিয়র অধ্যাপক। তার সাম্প্রতিক কবিতার বই 'বেড ফর অল হু কাম' সুসান ব্রাডলি স্মিথের কবিতা

পাহাড়ের বিষয়াদি ; দম বন্ধ কল্পনার রহস্য-উন্মোচক

১.

চারটে পুরুষ বসে আছে আমার ওপর

যেন তারা কোনো এক দর্শনীয় স্থানের মিলিত দর্শক

সবাই পুরুষ—তা না হলে সম্ভব ছিল না এমন যৌথভ্রমণ।

তারা নিঃসঙ্গ। তারা যোগ দিয়েছে একটি ক্লাবে। তারা জানে না

অথবা ঠিক বুঝে উঠতে পারছে না তাদের পুরুষ হয়ে ওঠা।

তারা সৈনিক। আমার চূড়ায় উঠে সমুদ্র দেখতে পায়

এটা তাদের বিশ্রাম, ডে-অফ। রোস্টার্ড ডে-অফ। হো হো হো।

তারা যেকোনো মুহূর্তে পা ফসকে পড়ে যেতে পারে, মরে যেতে পারে

নষ্ট হয়ে যেতে পারে।

২.

আমি সেই পাথর, যাতে বসে আছ তুমি। আমার রয়েছে

পাহাড়ের মতো ব্যক্তিত্ব। শেরপার কাছে আমি বেশ্যা

যখন তোমরা প্রমোদ-উল্লাসে ফেটে পড়, আমার উপর উঠে—

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের কেটে কেটে টুকরো করব না

কিন্তু একদিন হয়তোবা ভেঙে পড়ব। যেমন শৈলচূড়া ধ্বসে পরে

যদি জীবন ফুরায়, আশ্চর্য তুষার হব আমি, কোমল তুষার, প্রগাঢ় তুষার

যার আছে ধ্বস ঠেকানোর শক্তি। যদি তুষার হয়েও ভেঙে পড়ি

আমি এইসব পবিত্র প্রমোদ শিকারিদের খুন করব

বিশেষত যারা ভান করে পাহাড়ের ঢালে তাদের ভ্রমণ 

শুধু ফুর্তিই নয়, আছে কিছু ভিন্নতা, কারণ! 

৩.        

এখনো আছি এইখানে। কোথায় প্রত্যেকে?

বরবাদ হলো একটা সূর্যাস্ত!

৪.

রাত্রিতে খরচ হয়ে যাওয়া বীর্যই যেন উজ্জ্বল আলোর একমাত্র দিশা

আমার দেহতলে এসে আঠার মতো আমাকে জোড়া লাগায়

চাঁদের সঙ্গে কথা বলতে থাকে এক অদ্ভুত সাংকেতিক ভাষায়;

আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না,

আমি তোমাকে ভালোবাসি।  

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের