অবরুদ্ধ সময়ের কবিতা

করোনাভরা এ বসন্তে

তুষার কবির
০৬ এপ্রিল ২০২০, ১২:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:১১

করোনাভরা এ বসন্তে এ বসন্তে তোমাকে না হয় আর ছোঁবো না—

দুই হাত স্যানিটাইজ করে

তিন ফুট দূরেই বসে থাকব!

এ বসন্তে তোমার আপেল কাটার ছুরিতে

ডেটলের ফোঁটা মেখে নিও;

আর তোমার ব্লাউজে দুধশাদা ন্যাপথালিন

গুঁজে রেখো।

দ্যাখো এ বসন্তে তোমার মেঝে জুড়ে শুধু

ফিনফিনে ফিনাইল ঘ্রাণ!

এ বসন্তে তোমাকে আর চুমো খাব না—

ছাদের রেলিঙ ধরে  

দূর থেকে উড়ো চুমো ছুঁড়ে দেব!

এ বসন্তে না হয় শুধু কামহীন প্রেম হোক—

‘করোনাভরা এ বসন্তে’!

এ বসন্তে চলো একে অন্যের মনের পাতা

কেবল উল্টাই—

মন দিয়ে দু’জনার মন শুধু মগ্নপাঠ করি!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম