অবরুদ্ধ সময়ের কবিতা

ক্রান্তিকাল

রূপম রোহান
০৬ এপ্রিল ২০২০, ২০:১৬আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৪৬

ক্রান্তিকাল

আমার জন্য দাঁড়িয়ে আছে বকুল

হাত বাড়িয়ে মেঘ-শিরিষের ডাল

পথের দু'পাশে আত্মীয় ভাঁটফুল

বলছে, এসো পেরিয়ে ক্রান্তিকাল।

ভালো লাগছে না অবরুদ্ধ এ যাপন

তৈরি হচ্ছি রোজ সকালে উঠে—

বুকের ভেতর জমানো কথার কাঁপন

পৌঁছে দেবোই মেঘেদের করপুটে!

চারদেয়ালে চিত্রিত শত চিৎকার

প্রতিবাদী হয়ে কবিতার খাতাজুড়ে

আঁকে দিগন্ত; নদী—ঢেউয়ের সম্ভার

যেতে চায় দূর সুনীল আকাশে উড়ে!

বাতাস বৈরী; পদে পদে আততায়ী

কাফনের মতো বিভীষিকাময় দিন

চেনা পৃথিবী অচেনা লাগছে আজ

কাঁদছে মানুষ—গৃহে অন্তরীণ!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী