ইউল্যাবের নতুন বিভাগ ইইই-তে ভর্তি শুরু

সাদ্দিফ অভি
২৫ জুন ২০১৬, ১৮:৪৩আপডেট : ২৫ জুন ২০১৬, ১৮:৪৪

ইউল্যাব

 বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ শুরু হচ্ছে চার বছর মেয়াদি বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি প্রক্রিয়া ।আগামী ফল সেমিস্টার ২০১৬ থেকে নতুন এ বিভাগের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে প্রতি সেমিস্টারে ৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৩০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে । 

সম্প্রতি এ বিভাগটি খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রতিষ্ঠালগ্ন থেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) সহ অন্যান্য বিভাগ পরিচালনা করছে ইউল্যাব। এবার বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি চালু করতে যাচ্ছে ইউল্যাব।

দেশের ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে  এই প্রোগ্রাম এবং পাঠ্যক্রমের বিষয়গুলোর ডিজাইন করা হয়েছে।

বিএসসি ইন ইইই ডিগ্রি সম্পন্ন করতে একজন ছাত্রকে থিসিস/প্রকল্প সহ মোট ৩৪টি কোর কোর্স সম্পন্ন করতে হবে।  এছাড়া চারটি গ্রুপের মধ্যে যেকোনও একটি গ্রুপ নির্বাচন করে সেখান থেকে চারটি বিষয় পড়তে হবে। শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় হিসাবে অন্য ডিপার্টমেন্টে/বিভাগ থেকেও পাঁচটি কোর্স নিতে হবে।  ছাত্র ছাত্রীদের মোট ৪৪ টি কোর্স ও একটি থিসিস/প্রকল্প শেষ করেই এ ডিগ্রি অর্জন করতে হবে। সর্বমোট ১৪৪ ক্রেডিট আওয়ারে ১২টি সেমিস্টারে মোট সময় লাগবে চার বছর।

/এফএএন/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম