বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় মানববন্ধন

আশরাফুল আলম
০১ আগস্ট ২০১৬, ২১:২৪আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২১:২৬

বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান পাবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে সকলের স্বতঃফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ। সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এক মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বড় ধরনের দুটি সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) র‌্যালি ও মানববন্ধননের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখে দিতে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় হ্যালিপ্যাড থেকে একটি র‌্যালি বের করে ছাত্র বিষয়ক বিভাগ। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদের সামনে এসে শেষ হয়।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. ইসমাইল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনও সমাজ ও জাতিকুলের মঙ্গল বয়ে আনে না একে সবাই ঘৃণা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়তে হলে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয়, সামাজিক, নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম