বন্যার্তদের পাশে আইইউবি'র শিক্ষার্থীরা

হাসনাত নাঈম
০৯ আগস্ট ২০১৬, ১৯:১৬আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৯:১৮
image

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ –এর শিক্ষার্থীরা। আইউবি'র পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ আবদুল বাতেনের সভাপতিত্বে জামালপুরের সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের চর-নলসন্ধ্যায় ত্রাণ বিতরণ করে আইইউবি’র একটি দল।

  ত্রাণ নিয়ে ফিরছেন দুর্গতরা

দলের সদস্য অভি রায় জানান, বন্যার্তদের পাশে দাঁড়াতে আইইউবি'র ত্রাণ বহনকারী পিকআপ যখন টঙ্গি ব্রিজ পার করছিল, তখন একটি সাদা প্রাইভেটকার পিছন থেকে এগিয়ে এসে তাদের থামিয়ে সাহায্য প্রদান করে বন্যার্তদের জন্য! সাধারণ মানুষের এই ভালোবাসাই ছিল টিমের সকলের অন্যতম অনুপ্রেরণা।

চিড়া, চাল, গুঁড়, সয়াবিন তেল, খাবার স্যালাইন, প্যারাসিটামলসহ আরও বেশকিছু সামগ্রী বিতরণ করা হয় ১২০টি পরিবারের মধ্যে।

বন্যার্তদের পাশে আইইউবি'র শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ আবদুল বাতেন ও জৈষ্ঠ প্রভাষক কানিজ সানজিদা লিজার সার্বিক সহযোগিতায় একই অনুষদের ৭ জনের একটি টিম টানা তিনদিন পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি