সিকৃবিতে বিশ্ব হাতি দিবস উদযাপন করলো প্রাধিকার

ইফতেখার আহমেদ ফাগুন
১২ আগস্ট ২০১৬, ২১:৫২আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২২:০১
image

'এক হও বিশ্ব, বাঁচাও হাতি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংগঠন প্রাধিকার আজ ১২ আগস্ট সিকৃবি ক্যাম্পাসে ‘বিশ্ব হাতি দিবস ২০১৬’ উদযাপন করল। সকাল সাড়ে দশটায় র‍্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রাধিকারের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উজ্জ্বলের পরিচালনায় প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চোধুরীর সভাপতিত্বে  র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডঃ মোহন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ টি এম মাহবুবে এলাহী, প্রফেসর ডঃ আবু বকর সিদ্দিক ও মেডিসিন বিভাগের শিক্ষক ডাঃ মোঃ মতিউর রহমান।

সিকৃবিতে বিশ্ব হাতি দিবস উদযাপন করল প্রাধিকার

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাধিকারের কোষাধ্যক্ষ সাহরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাধিকারের পাবলিক রিলেশন সেক্রেটারি মোঃ আনিসুর রহমান ও হিউম্যান রিসোর্স সেক্রেটারি মাহদি রাহী। জিন ব্যাংক সংরক্ষণ নিয়ে উপস্থাপনা করেন প্রাধিকারের সাংগঠনিক সম্পাদক (জেনেটিক রিসোর্স) আব্দুস শাকুর ইমরান ও সদস্য রুকসানা উর্মি।

বক্তারা বর্তমান বিশ্বে প্রাণিদের প্রতি মানুষের অবিচারের কথা, বনাঞ্চল দখলে যাওয়ার কথা, শিকার করার কথা  তুলে ধরে হাতি সংরক্ষণে জনসচেতনতা ও সরকারি ভূমিকা বৃদ্ধির কথা তুলে ধরেন। তারা মনে করেন যথাযথ পদক্ষেপ না নিলে কয়েক বছর পরই হারিয়ে যাবে এই সম্পদ। প্রাধিকারের সহ সভাপতি বিনায়ক শর্মা বলেন ‘একটি হাতির জন্য সরিষাবাড়ীর মানুষ যে সহমর্মিতা দেখিয়েছে, লোভী শিকারীদের জন্য তা লজ্জাজনক।'

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের