নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রপোজাল অ্যান্ড রিপোর্ট রাইটিং ওয়ার্কশপ

মোঃ ওয়াহিদুল ইসলাম
২৪ আগস্ট ২০১৬, ১৮:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:১১

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের আয়োজনে রিসার্চ প্রপোজাল অ্যান্ড রিপোর্ট রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রোপোজাল অ্যান্ড রিপোর্ট রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

গতকাল ২৩ আগস্ট সকাল ১০টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো.  শাহ আজম যিনি রিসার্চ প্রপোজাল অ্যান্ড রিপোর্ট রাইটিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদসহ অন্যান্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ওয়ার্কশপে উপ-প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চতর শিক্ষা এবং শিক্ষার মান বৃদ্ধিতে এই প্রজেক্টের আওতায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত দক্ষতা বাড়াতে আমাদের এই ওয়ার্কশপের আয়োজন। শিক্ষক এবং শিক্ষার্থীদের রিসার্চ প্রপোজাল ও রিপোর্ট রাইটিং-এ পারদর্শিতা অর্জনে এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।”

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম