সমাবর্তনের ১ বছর পরও সনদ পাননি শেকৃবির গ্র্যাজুয়েটরা

বিপুল মজুমদার, শেকৃবি
১৬ নভেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৩০
image

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তনের এক বছর পূর্ণ হলেও মূল সনদপত্র পাননি গ্র্যাজুয়েটরা। ২০১৫ সালের ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। আজ প্রথম সমার্তনের এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনো মূল সনদপত্র না পাওয়ায় এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

২০০১ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই ছিল শেকৃবির প্রথম সমাবর্তন। এ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকে ২ হাজার ১১০ জন, স্নাতকোত্তর ৫১২ জন ও পিএইচডিতে ৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। কিন্তু সনদপত্রে সব তথ্য নেই বলে অভিযোগ করে আন্দোলন শুরু করেন গ্র্যাজুয়েটরা। গ্র্যাজুয়েটদের অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা সব মূল সনদপত্র ফেরত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের সনদপত্র পরিবর্তন করে পুনরায় সনদপত্র তৈরির জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটিও গঠন করা হয়। সাময়িকভাবে গ্র্যাজুয়েটদের কাজ চালানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে অস্থায়ী সনদপত্র সরবরাহ করা হয়। গ্র্যাজুয়েটদের অভিযোগ, সনদপত্র  না পাওয়ায় চাকরির মৌখিক পরীক্ষায় তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা যায়, উপাচার্য পরিবর্তন, বিবিএ শিক্ষার্থীদের আন্দোলনসহ নানাবিধ কারণে পিছিয়ে পড়েছে নতুন সনদপত্র তৈরির কাজ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি