আজ থেকে গণ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব

মেহেদী তারেক
১৬ জানুয়ারি ২০১৭, ১৫:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৫:১০

গণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র আয়োজনে অফ ট্র্যাক মিউজিক ক্যাফে পরিবেশিত ‘গণ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্ট-২০১৭’ সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ সোমবার শুরু হচ্ছে এই উৎসব।

তিন পর্বের প্রদর্শনীতে সকাল ১০টায় নবীনগরের বস্তি সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘অ আ ক খ’ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘গণ পাঠশালা’-এর প্রায় ২৫০ শিক্ষার্থীদের অফ ট্র্যাক মিউজিক ক্যাফের সৌজন্যে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ দেখানো হবে। পরবর্তীতে দুপুর ২:৩০মিনিট ও সন্ধ্যা ৫:৩০ মিনিটে প্রদর্শিত হবে  ‘গেরিলা’ এবং ‘মনপুরা’ যা শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,“চলমান সন্ত্রাসবাদ আর নৈরাজ্যের বিপরীতে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টিতে চলচ্চিত্র বরাবরের ন্যায় একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই চেতনার ভীত মজবুত করণে গণ বিশ্ববিদ্যালয় সৃষ্টিশীল বিভিন্ন ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত সামনে এগিয়ে চলছে।” 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম