রাবিতে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭

সাংবাদিক হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন ‘বলা হয়, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ-বিবেক, গণতন্ত্রের প্রহরী। কিন্তু কার্যত দেখা যায়, উপর্যুপুরি তাদের ওপর নির্যাতন-হামলা। তাদেরকে মারার জন্য শক্তি দরকার হয় না। কারণ, সাংবাদিকরা নিরীহ, নীরস্ত্র মানুষ, এদেরকে খুব সহজেই মারা যায়। সাংবাদিক হত্যা-হামলা-নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল বাকী এসব কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় লিপু চত্বরে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে।

আব্দুল্লাহীল বাকী বলেন, শাহবাগে আমরা দেখেছি, কীভাবে পুলিশের বুটের নিচে সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমরা জানি, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বুট সরবরাহ, ঝুঁকি ভাতা দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুলিশের বুটের কাছেই আমাদের জীবন ঝুঁকিপূর্ণ। সাংবাদিক শিমুলসহ সকল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন তিনি।

এসময় সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামতে আহ্বান জানান বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান।

সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসাইন মিঠুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আ. কাইয়ুম, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান ও রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি।

বক্তারা বলেন, এক জন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হন, তখন পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুন্ন হয়। আজ আমাদের কলম নিয়ে লিখার কথা, কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ, আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে, বিচারহীনতা। এছাড়া বিগত এক দশকে যেসব সাংবাদিক খুন হয়েছেন, তাদের কারোরই বিচার হয়নি। দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি রিপোর্টার্স ইউনিটি ও সমকাল সুহৃদ সমাবেশ একাত্মতা প্রকাশ করে। এসসময় দেশের সকল সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূক শাস্তি দাবি করা হয়।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম