জাককানইবি’র সাংবাদিক সমিতির নতুন কমিটি নির্বাচিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৭-১৮ বছরের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মেহেদী জামান লিজন এবং মোঃ ওয়াহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) ২০১৭-১৮ বছরের কার্যনির্বাহী কমিটিতে দৈনিক তৃতীয় মাত্রার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী জামান লিজনকে সভাপতি এবং  বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ওয়াহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ২০ ফেব্রুয়ারি (সোমবার) জাককানইবিসাসের নতুন কমিটির উপদেষ্টা পরিষদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার সকালে উপাচার্যের সেমিনার কক্ষে উপাচার্য  প্রফেসর ড. মোহিত উল আলমকে প্রধান পৃষ্ঠপোষক করে ৮ সদস্যের এক কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাশেদ সৌরভ (ক্যাম্পাস লাইভ), যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম(বাংলাদেশ মেইল),  সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিপুল(ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন(ময়মনসিংহ ডিভিশন২৪), প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহিম (তুহিন) (ক্যাম্পাস টাইমস) এবং সদস্য মোঃ জসিম আহমেদ (একাত্তর নিউজ)।

এ ছাড়া এই কমিটির উপদেষ্টা-১ হিসেবে সজিব আহমেদ (দৈনিক সকালের খবর) এবং উপদেষ্টা-২ হিসেবে আজিজার রহমান (দৈনিক কালের কন্ঠ) রয়েছেন।

নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর,উপ-পরিচালক (জনসংযোগ) এস  এম হাফিজুর রহমান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী