ইউল্যাবে ‘সহস্রাব্দের বাংলা ভাষা ও সাহিত্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ইউল্যাব প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৯

বইয়ের মোড়ক উন্মোচন আয়োজন... মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশ (ইউল্যাব) এ আলোচনা এবং  ‘সহস্রাব্দের বাংলা ভাষা ও সাহিত্য’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচনের আয়োজন করে। এই গ্রন্থটি সংকলন করেন ইউল্যাব এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম ও ডঃ তপতী রানী সরকার।

ইউল্যাবে সংস্কৃতি সংসদের “আমার ভাইয়ের রক্তে রাঙানো” সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। তিনি ভাষা আন্দোলনে তার সরাসরি জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া সেসময়ে নিজের তোলা কিছু দূর্লভ ছবি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, তিনি ইউল্যাব আয়োজিত স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বাংলা বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস প্রেসিডেন্ট ডঃ কাজী আনিস আহমেদ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ইউল্যাব এর ছাত্র, ইউল্যাব এর ফ্যাকাল্টি ও ইউল্যাব সংস্কৃতি সংসদ এর সদস্য। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এর আগে সকালে ইউল্যাব গ্রন্থাগার আয়োজিত গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ইউল্যাব উপাচার্য প্রফেসর ইমরান রহমান। প্রদর্শনীর সব ছবিগুলোই ভাষা আন্দোলন নিয়ে এবং বেশির ভাগ ছবিই প্রফেসর রফিকুল ইসলাম এর তোলা। ওই সময়ে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে তোলা ছবি গুলো সাক্ষ্য হিসেবে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য প্রফেসর জহিরুল হক,ট্রেজারার মিলন কুমার ভট্টাচার্য্য,রেজিস্টার প্রফেসর আখতার আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী