রাবিতে নবীন বরণ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪২

রাবিতে নবীন বরণ বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীনদের পক্ষে ফাইন্যান্স বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও বাংলা বিভাগের ছাত্র সোহাগ সিকদারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার পবিত্র অঙ্গন। এখানে জাতির জন্য ক্ষতিকর কোনও কিছুর স্থান নাই। যে শিক্ষা মানুষের শুভবোধকে উন্মোচিত করে, চেতনাকে করে দেশপ্রেমে উদ্ভাসিত, মেধা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ধাবিত করে, সেই শিক্ষার আদর্শ ক্ষেত্র এই বিশ্ববিদ্যালয়। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে সদা প্রয়াসী হতেও আহ্বান জানান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের জন্য তথ্যসমৃদ্ধ পুস্তিকার নতুন সংস্করণ প্রকাশিত হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের