‘বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার মূল দলিল’

ইউল্যাব প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৬:৪৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৬:৪৬

‘বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার মূল দলিল’ নেলসন মেন্ডেলা যথার্থই বলেছেন- বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার মূল দলিল, পুরো পৃথিবীকে যদি সমতলভাবে ২ ভাগ করা যায় তাহলে দুইটি অংশ পাওয়া যাবে এক হল প্রগতি এবং আরেক হল পরিবর্তন। এই প্রগতি এবং পরিবর্তন নিয়েই ইতিহাস। সঠিক অথবা ইতিবাচক পরিবর্তন সবারই কাঙ্ক্ষিত। বাংলাদেশ এর ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত পরিবর্তনের নায়ক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষ্যে এসব কথা স্মরণ করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ আনোয়ার হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাঙ্গালি এবং বাংলার ইতিহাস পরিবর্তনে যিনি অনুঘটক হিসেবে কাজ করেছেন তিনি হলেন বঙ্গবন্ধু। সমগ্র বাঙালি এবং বিশ্বের কাছে তিনি শুধু স্বরণীয়ই নন, বরণীয়ও বটে এবং আমার মনে হয় তিনি আমাদের কাছে যতটা জনপ্রিয়তা পেয়েছেন তার থেকেও দ্বিগুণ জনপ্রিয় তিনি বহির্বিশ্বের মানুষের কাছে। নেতা ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরির অন্যতম সফল নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে ইউল্যাব এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য  প্রদান করেন। সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ইউল্যাব এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম তার  বক্তব্যে সবাইকে এই দিনের ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর উপর নির্মিত মইনুল হোসেন মুকুল এর পরিচালনায় প্রামাণ্য চিত্র ‘বিজয়ের মহানায়ক’প্রদর্শন করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন ইউল্যাব এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

এর আগে  সকালে ইউল্যাব ক্যাম্পাস-এ এর লবিতে গ্রন্থাগারে সংরক্ষিত বঙ্গবন্ধুর জীবনীর উপর রচিত বই ও আলোকচিত্র প্রদর্শনীর আয়াজন করা হয়। প্রদর্শনীটি ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক মোহীত উল আলম। এ সময় ইউল্যাব এর উপ-উপাচার্য ডক্টর এইচ. এম. জহিরুল হক, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য, প্রফেসর এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম