শিশু দিবসে ‘ইউল্যাব ও ভয়েসলেসে’র বিশেষ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৮:০৭ আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৮:১৩

শিশু দিবসে ‘ইউল্যাব ও ভয়েসলেসে’র বিশেষ আয়োজন নিজেদের স্বপ্নের বাংলাদেশের চিত্র অঙ্কনের মাধ্যমে আলোকিত হৃদয় প্রাথমিক বিদ্যালয়ের  দেড় শতাধিক শিক্ষার্থী শপথ নিল তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথে এগিয়ে যাওয়ার। জাতীয় শিশু দিবসে ভয়েসলেস বাংলাদেশী’র উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত আলোকিত হৃদয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রশিক্ষণ কর্মশালা।

শিশুদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাদের সাথে নিয়ে নতুন কিছু তৈরি করার লক্ষে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ দেন ভয়েসলেস বাংলাদেশি’র নাইমা আলম। ঢাকার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ’র বেশ কিছু শিক্ষার্থী ও আলোকিত হৃদয়’র সেচ্ছাসেবীদের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের প্রায় ১৫০ শিক্ষার্থী। আলোকিত হৃদয় একটি সামাজিক উদ্যোগ যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

সংগঠনটির চেয়ারপার্সন আযওয়া নাইম তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বলেন, ‘আমরা আজকের শিশু যারা বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্য পূরণের জন্য আমরা এবং আমাদের সংগঠন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছি।’

কর্মশালায় আগত শিক্ষার্থীদের অভিভাবকদের মতে এ ধরনের উদ্যোগ বাচ্চাদের উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে। স্কুলের শিক্ষকরাও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা মূলক কার্যক্রমে বাচ্চাদেরকে উৎসাহিত করার ব্যপারে নিজেদের আগ্রহের কথা ব্যক্ত করেন। তাদের মতে এখনকার প্রতিযোগিতার যুগে বাচ্চাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। তাই এ ধরনের সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার।

কর্মশালাটি ভয়েসলেস বাংলাদেশি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও আলোকিত হৃদয় যৌথভাবে আয়োজন করে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী