ঢাবি ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ঢাবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ২০:৩৬আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:৩৯

ঢাবি ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি’র মধ্যে শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক বার্নি গ্লোভার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি’র স্কুল অব ল’ এর অধ্যাপক দাউদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা উন্নয়নে একসঙ্গে কাজ করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময় এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করা হবে। এছাড়া এই দুই বিশ্ববিদ্যালয় সমুদ্র নিয়ন্ত্রণ বিষয়ক যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবে।

সমঝোতা চুক্তির আওতায় সমুদ্র ও উপকূল বিষয়ে যৌথ সম্মেলন, সেমিনার, স্বল্প মেয়াদী কোর্স ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম