তরুণদের উৎসাহ দিতে ইউল্যাবে কার্টুনিস্ট আহসান হাবীব

ইউল্যাব প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৮ আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৫:৫১

তরুণদের উৎসাহ দিতে ইউল্যাবে কার্টুনিস্ট আহসান হাবীব তরুণদের উৎসাহ দিতে এবং নিজের অভিজ্ঞতার কথা জানাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)এসেছেন দেশের অন্যতম কার্টুনিস্ট এবং রম্য সাহিত্যিক আহসান হাবীব।বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষানবিশ প্রোগ্রাম ক্যাম্পবাজ রেডিও এবং পিআর ফর ইউ এর আমন্ত্রনে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি।
অনুষ্টানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহসান হাবীব বলেন, ‘পড়ালেখার পাশাপাশি নিজেদের সৃজনশীল পরিচয় তৈরি করা উচিত।’
এ সময় প্রফেশনাল কার্টুনিস্টের সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং নিজেদের উদ্যোগে সবার জন্য বিনামুল্যে কার্টুন আঁকা শেখানোর কর্মশালা করছি।’ তিনি আরও বলেন, ‘অনেক সুযোগ আছে, বড় বড় পুরষ্কারও আনা সম্ভব কার্টুন একে।’
অনুষ্ঠানে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো, পিআর ফর ইউ’র উপদেষ্টা নাইমা আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মজীবনে আহসান হাবীব তুরস্ক থেকে 'নাসিরুদ্দিন হোজ্জা' কনটেস্ট, হাভানা কনটেস্টসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ৩ দশকেরও বেশি সময় ধরে জড়িত রয়েছেন রম্য পত্রিকা উন্মাদের সঙ্গে।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী