চিকিৎসক কখনোই আ. লীগ বা বিএনপির হতে পারে না: সেতুমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ১৯:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৯:৪১

চিকিৎসক কখনোই আ. লীগ বা বিএনপির হতে পারে না: সেতুমন্ত্রী একজন চিকিৎসক কখনোই আওয়ামী লীগ কিংবা বিএনপির চিকিৎসক হতে পারে না।তাকে দলমতের উর্ধ্বে উঠে মানবিক চিকিৎসক হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘সন্ধানী একজন মানবিক চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের সন্ধ্যানী ইউনিট কর্তৃক আয়োজিত ৩৬তম সন্ধানীর কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে কিন্তু পেশাগত দায়িত্ব পালনে তার প্রভাব কোনভাবে কাম্য নয়।’ তিনি আরও বলেন,‘একজন ব্যক্তির রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু দায়িত্ব পালনে কোনও ধরনের বিভাজন করা যাবে না।’

এ সময় তিনি ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গণ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সড়ক সংস্কারেরও আশ্বাস দেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.হাবিবে মিল্লাত মুন্না, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কামরুল হাসান,গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.লায়লা পারভীন বানু,রেজিস্ট্রার মো.দেলোয়ার হোসেন,গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.ফরিদা আদিব খানম ও গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ বক্তব্য রাখেন।

এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গার্ড অব অনার প্রদান করে গণপাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সন্ধানীর কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম