ঢাবিতে ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট’ শীর্ষক সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৬:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:১১

ঢাবিতে ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট’ শীর্ষক সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কর্নাটক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড.এস এস বিশ্বেস্বরাইয়াহ। ডিআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন সেমিনারে সভাপতিত্ব করেন। এতে ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ডিআইইউ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, অধ্যাপক ড. এম ইকরামুল হক ও ড. রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে আইন বিভাগের চেয়ারম্যান মিলি সুলতানাসহ অন্যান্য শিক্ষক, আইনজীবী, গবেষক, মানবাধিকারকর্মী, এনজিওকর্মী ও আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অধ্যাপক ড. এস এস বিশ্বেস্বরাইয়াহ তার প্রবন্ধে গণমানুষের অধিকার রক্ষায় ভারতীয় আদালতের ভূমিকা এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট এর সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ, আইনের শাসন, জনস্বার্থে মামলা ও জুডিশিয়াল রিভিউ প্রভৃতির সম্পর্ক তুলে ধরেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক