সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’

হাসান মিলু
২০ জুন ২০১৭, ১৭:৩৪আপডেট : ২০ জুন ২০১৭, ১৭:৩৮

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’ ‘ভালো কাজের শপথে বিবেকের কাঠগড়ায় সবসময়' এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণদের হাত ধরে শুরু করেছিল সেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। যারা সমাজের অবহেলিত মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এর ধারাবাহিকতায় রবিবার (১৮ জুন) রাজধানী ঢাকার সোহরাওয়ারর্দী উদ্যানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে সংগঠনটি।

এদিন সংগঠনের পক্ষ থেকে ৩০জন পথশিশুকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপড় দেওয়া হয়। এ সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক প্রকৌশলী মোকাররম হোসেন চৌধুরী ও বিবেকের সব সদস্য।  

বিবেকের প্রতিষ্ঠাতা ইমরান আকন্দ বলেন,‘সুবিধাবঞ্চিত শিশুদের নতুন কাপড় দিতে পেরে নিজেদের ঈদে আনন্দের ভাগ কিছুটা হলেও তাদের মাঝে বিলিয়ে দিতে পেরেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। একটি নতুন জামা পেয়ে তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে তা দেখার মতো। যে আনন্দ তা ইট-পাথরের চার দেয়ালের ভেতর বসে থেকে কেউ দেখতে পাবে না।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান