ইউডার উপাচার্য হলেন প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ

ইউডা প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ১৪:৪৮আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:৫৬

উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. আহমদউল্যাহ মিয়া ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) এর উপাচার্য পদে নিয়োগ পেলেন প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ। একই সঙ্গে উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আহমদউল্যাহ মিয়া। ২ জুলাই থেকে তারা নিজ দায়িত্বে যোগদান করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউডার বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী এই নিয়োগ দেন। ২ জুলাই থেকে আগামী চার বছর পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

এছাড়া, বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদনক্রমে ইউডার ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে প্রফেসর এমএ ইউসুফ, আইকিউএসির পরিচালক হিসেবে প্রফেসর লতিফুর রহমান, মাস্টার্স প্রোগ্রামের পরিচালক হিসেবে প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, ইঞ্জিনিয়ার বিভাগের (সিএসই, ইটিই এবং আইসিটি) চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. স্বপন কুমার দাস, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক সামছুন নাহার ও ইটিই এবং আইসিটি বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক আমাতুল হাদী সাকারা দায়িত্ব পালন করবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম