কুয়েটে ৬৫ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৪:২৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:২৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৮০ লাখ টাকার মূল রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৭তম সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। একই সঙ্গে সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৬২ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরের মূল বাজেট ৬৫ কোটি ৮০ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের সম্ভাব্য পরিমাণ ৬১ কোটি ৩০ লাখ টাকা, নিজস্ব উৎস থেকে আয় ৪ কোটি ৫০ লাখ টাকা। বরাদ্দের মধ্যে বেতন-ভাতা খাতে ৪০ কোটি ৬৩ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৭ কোটি ৫০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৭০ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ২ কোটি ৬০ লাখ টাকা দেখানো হয়েছে।

সিন্ডিকেট সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য মোট ৬২ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। সংশোধিত বরাদ্দের মধ্যে রয়েছে বেতন-ভাতা খাতে ৩৯ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা, পেনশন খাতে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৭ কোটি ৬০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৬ কোটি ১৩ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৪৪ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ৩ কোটি টাকা।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম