রাবিতে সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের ছবি প্রদর্শনী

রাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২১:০১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:০৪

রাবিতে সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের ছবি প্রদর্শনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সংগঠিত বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি ও লিফলেট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে রাবি ছাত্র ফেডারেশন এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারির আন্দোলন সম্পর্কে জানাতে এবং বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

রাবিতে সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের ছবি প্রদর্শনী ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, ‘২ ফেব্রুয়ারির বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন রাবির ইতিহাসের সঙ্গে অটুট হয়ে থাকবে। এখন ক্যাম্পাসে যারা আছেন তাদের অধিকাংশই এ আন্দোলন দেখেননি। তাই তাদের কথা মাথায় রেখেই আন্দোলন সম্পর্কে তাদের পরিচয় করিয়ে দিতেই মূলত এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। পরে প্রদর্শনী শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের