জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ আগস্ট (রবিবার) থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৭ আগস্ট (রবিবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ, বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে। ছুটি শেষে সব ক্লাশ, বিভাগীয় ও প্রশাসনিক দফতর ১০ সেপ্টেম্বর (রবিবার) থেকে যথারীতি শুরু হবে।
প্রসঙ্গত, বন্ধের শুরুতে ও শেষে শুক্র ও শনিবার থাকায় অতিরিক্ত ৪ দিনের বেশি ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।








