হাবিপ্রবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ক সেমিনার

হাবিপ্রবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৮:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৯:০১

হাবিপ্রবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ক সেমিনার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়াল্ড ওয়াইড স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারের উদ্যোগে ‘আইইএলটিএস অ্যান্ড প্রোফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বিদেশি ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব অপরিসীম। বিদেশে উচ্চ শিক্ষা, চাকরি ও ভ্রমণসহ সবক্ষেত্রে ইংলিশ ভাষায় দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য বিদেশে যেতে আগ্রহীদের আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। আমি মনে করি, আজকের এ সেমিনার ফলপ্রসু হবে এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপকারে আসবে।’ 

বিশ্ববিদ্যালয়ের আইআরটি এর পরিচালক প্রফেসর ড.বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ফিসারিজ অনুষদের ডিন ড.মোহাম্মদ ফেরদৌস মেহবুব ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াল্ড ওয়াইড স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টারের প্রধান রজত শুভ্র সাহা।

সেমিনারে আইইএলটিএস অ্যান্ড প্রোফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের ট্রেইনার মো. আল মুস্তাকিম এবং সাইফুরস এর শিক্ষক মো. শফিউল হক চৌধুরী বক্তব্য প্রদান করেন। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের