কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

কুবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৪:২০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৪:২২

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীরা ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ ও ২০১৭ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে (এ ইউনিট) ভর্তির যোগ্যতা চতুর্থ বিষয়সহ জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে (বি ইউনিট) শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা জিপিএ-৬ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) ভর্তির যোগ্যতা জিপিএ-৬ থাকতে হবে। আবেদনের জন্য প্রিপেইড টেলিটক মুঠোফোন সিম থেকে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

/এমডিপি/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম