খুবিতে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু কাল

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৩ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর শুরু হবে। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, সকাল সোয়া ৯টায় র‌্যালি, সকাল সাড়ে ১০টায় রং উৎসব, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খুবি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুবির আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আনুষ্ঠানিক অনুষ্ঠান ও স্লাইড শো এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় ও সমাপানি দিন শনিবার অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাস ও ট্রাকযোগে ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছাবে।

 

/এমডিপি/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম