শাবিতে দুর্গাপূজা ও আশুরার ছুটি শুরু বুধবার

শাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শারদীয় দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৯ দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধ থাকবে। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।তবে ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।’

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এছাড়া ৬ ও ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়তি আরও দুদিন ছুটি কাটাতে পারছেন। ফলে ক্যাম্পাস ৮ অক্টোবর থেকে খুলবে।

এদিকে, শাবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ অনেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ পার্শ্ববর্তী মেস থেকে পূজার ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছেন। ফলে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

/এমডিপি/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম