শেখ হাসিনা এখন বিশ্বমানবতার নেত্রী: ত্রাণমন্ত্রী

জবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৪১

শেখ হাসিনা এখন বিশ্বমানবতার নেত্রী: ত্রাণমন্ত্রী মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘মানবতার সেবায় বাংলাদেশ এখন বিশ্বের বুকে নজির স্থাপন করেছে। আমাদের প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নন, বিশ্বমানবতার নেত্রী।’

রবিবার (৮ অক্টোবর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একযুগ উদযাপন অনুষ্ঠানের জন্য ব্যয় করা অর্থ থেকে এক হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তরের অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘এখন বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা অবস্থান করছে। মানবিক দিক চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। একজন মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার, সে চাহিদা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কক্সবাজারের কুতুপালং এখন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় একটি উপশহরের মতো হয়েছে। সেখানে চিকিৎসা সেবা থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘২০ হাজার একর স্থানে মধ্যে এত মানুষের চাপ সামলানো যেন কঠিন হয়ে না পড়ে, সেজন্য আরও এক হাজার একর অতিরিক্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। জায়গাটি সেনাবাহিনীর সহায়তায় ২০টি সাব-ক্যাম্পে ভাগ করা হয়েছে। সেখানে ২০টি ক্যাম্পের জন্য ২০ জন সেনা কর্মকর্তা পাঠানো হয়েছে। এখানে ৭৫ হাজার ঘর বানানো হয়েছে। যদিও বর্তমানে দেড় লাখ ঘরের দরকার।’

অনুষ্ঠানে মন্ত্রীর কাছে একটি প্রতীকী ত্রাণবাক্স তুলে দেন বিশ্ববিদ্যালয় উপচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জবি কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কালাম ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল প্রমুখ।

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম