রাবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

রাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৯:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৮

রাবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ রাজশাহী শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব-১৪২৪ শুরু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সনজীদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সনজীদা খাতুন বলেন, ‘আমাদের পথ খুঁজতে হবে কী করে আমরা মানুষ হতে পারি, আমাদের চারপাশের সবাইকে মানুষ করতে পারি। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে বহু সাধনা করতে হয়। আমি সবাইকে বলব, আমরা যেন মানুষের কাছে যাই। মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করি।’

এসময় কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘আমরা এখনো রবীন্দ্রনাথকে আবিষ্কার করে শেষ করতে পারিনি, তাকে গ্রহণ করে শেষ করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড়, সেই শিকড় থেকে তিনি কথা বলেছেন। সেখানে পৌঁছাতে কতো সময় লাগবে, আমরা আজও জানি না।’

বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাক বলেন, ‘এখন রবীন্দ্রচর্চা অনেক কমে গেছে। আমাদের মাঝে লোভ-লালসা অত্যন্ত বেড়ে গেছে। আমাদের ছাত্র-ছাত্রীদের মেধা সীমিত হয়ে গেছে।’

অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের গানে মানবিক বোধের বিষয়টি উঠে এসেছে। আমাদের তার গানের চর্চার পাশাপাশি মানবিক বোধের চর্চা চালিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খানসহ অনেকে।

দুই দিনব্যাপী এ উৎসবে রবীন্দ্রনাথ স্মরণে চারটি স্কুলের শিশুদের শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টা থেকে এ প্রদর্শনী শুরু হয়।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম