প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৫:২৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৩০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-১৬ সালের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাককানইবিতে ২০১৫ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন কলা অনুষদের (চারুকলা বিভাগ) দিদারুল হোসাইন লিমন, ব্যবসায় প্রশাসন অনুষদের (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ) আসলাম মাহমুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) সুজিত রায়। ২০১৬ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন কলা অনুষদের (সংগীত বিভাগ) অন্তরা দেবী, সামাজিক বিজ্ঞান অনুষদের (লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ) ছাবিহা আক্তার, ব্যবসায় প্রশাসন অনুষদের (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ) নাফিজা সিদ্দিকা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) শান্তা মারিয়া শিথিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে তারা সাতজনের নামের তালিকা প্রকাশ করেছে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম