‘৮৭ শতাংশ নারী এখনও পারিবারিক নির্যাতনের শিকার’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৪:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:১১

‘৮৭ শতাংশ নারী এখনও পারিবারিক নির্যাতনের শিকার’ বাংলাদেশে ৮৭ শতাংশ নারী এখনও পারিবারিক নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক সচেতনতা জরুরি এবং নৈতিক উন্নয়ন প্রয়োজন।’

সোমবার (২৩ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নারীদের অগ্রগতির কথা উল্লেখ করে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছেন। আমাদের নারীদের অগ্রগতি এখন সারা পৃথিবীতেই আলোচিত হয়।’

তিনি বলেন,‘ মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল নারী-পুরুষের বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি।’

সেমিনারে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌন নির্যাতন নিরোধ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম মওলা চৌধুরী সভাপতিত্ব করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়াও সেমিনারে নারী পুরুষের সমতা, সামাজিত সচেতনতা, নৈতিক মূল্যবোধ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও ট্রেজারার মো.হামিদুল হক খান বক্তব্য প্রদান করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম