উপাচার্যকে শাবি বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীদের স্মারকলিপি

শাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৯:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৯:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ অক্টোবর) বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা ছয়টি দাবি সম্বলিত ওই স্মারকলিপি ভিসির কার্যালয়ে সরাসরি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা হলে অবস্থান করলেও বর্তমানে তা প্রকট ও উদ্বেগজনক আকার ধারণ করেছে।

স্মারকলিপিতে হলের বাথরুম, বেসিন ও টয়লেটের অধিকাংশই ব্যবহারের অনুপযোগী, ডাইনিং ও ক্যান্টিনে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন, রিডিং রুমের সংকট, হলে স্টেশনারি সামগ্রীর অভাব, ওয়াইফাই সংযোগ থাকলেও ইন্টারনেটের ধীরগতি ও রাউটার সংখ্যা কম এবং জরুরি মুহূর্তে আবাসিক শিক্ষার্থী অসুস্থ হলে হাসপাতালে নিতে বিড়ম্বনার কথা উল্লেখ করা হয়।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের