গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেলে পতাকা উত্তোলন,আত্মশুদ্ধি এবং বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন রোভারদের মধ্যে থেকে ২৫ জনকে দীক্ষা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এই দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বশেমুরবিপ্রবি’র রোভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ড.খোন্দকার নাসিরউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা রোভার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক গোলাম মোস্তফা, বশেমুরবিপ্রবি রোভার গ্রুপের সম্পাদক মো. মজনুর রশিদ, লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা বিতান খানম, ইংরেজি বিভাগের শিক্ষক মো. জুবাইর আল মাহামুদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট ঈশিতা রায় উপস্থিত ছিলেন।








