খুবির ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২১:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:৫১

খুলনা বিশ্ববিদ্যালয় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষের সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভায় সিদ্ধান্ত হয়, ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ক্যাম্পাসে বা অন্যান্য উপ-কেন্দ্রে মোবাইল ফোন বা কোনও প্রকার ইলেক্ট্রনিকস ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না এবং কর্তৃপক্ষ মোবাইল ফোন সংরক্ষণের কোনও ব্যবস্থা গ্রহণ করবে না।

অপরদিকে ভর্তি পরীক্ষায় দায়িত্বরত অবস্থায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পসের মেইন গেট দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করা হবে।

গল্লামারী ব্রীজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত পরীক্ষার দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য জিরো পয়েন্ট এবং তার আশপাশের এলাকা ব্যাবহারের সুবিধা রাখা হবে। এ সময় বিকল্প পথ হিসেবে সোনাডাঙ্গা বাইপাস হয়ে রূপসা সংযোগ সড়ক দিয়ে জিরো পয়েন্ট হয়ে যানবাহন চলাচল করতে পারবে।

ভর্তি সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদেরকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সঙ্গে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদাপোশাকে নিরাপত্তা সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নিয়োজিত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এফএএন
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম