আনন্দ অশ্রুতে ঢাকা কলেজ এইচএসসি-২০১৮ ব্যাচের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:০০

সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর পেছনে ফেলে আসা স্মৃতি সব মিলে একাকার। এগিয়ে যাওয়ার আনন্দে কেউ হাসছে আবার কেউ মন খারাপ করে বসে আছে, একা ঘুরছে। নাচ, গান, নাটক সবকিছু থাকলেও ঢাকা কলেজ এইচএসসি-২০১৮ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ঘিরে ছিল বেদনার সুর। গত মঙ্গলবার হাসি আর আনন্দের মধ্য দিয়ে ব্যাচটির বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ ঢাকা কলেজের শহীদ খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ব্যাচ-২০১৮ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জম হোসেন মোল্লাহ। দুপুরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এরপর বিদায়ী ছাত্রের উদ্দেশে বক্তব্য দেন, শুভকামনা জানান সামনের সময়ের জন্য।

বিদায়ী শিক্ষার্থী তাহমিদ আল হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের দিনের অনুভূতি বলে বোঝানো যাবে না। এতদিন কলেজের বন্ধু, স্যার-ম্যাম, প্রিয় ক্যাম্পাসকে নিয়ে একসঙ্গে চলেছি। এখন সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। এটা ভাবতেই কষ্ট লাগছে।’

ছিল গানসহ আরও নানা আয়োজন আয়োজিত প্রোগ্রামের শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর উচ্চমাধ্যমিক ১৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় নাচ, গান আর নাটক। সবশেষে ছিল চারটি ব্যান্ডের পারফর্ম।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম