হাবিপ্রবিতে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

হাবিপ্রবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩

হাবিপ্রবিতে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগ থেকে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সফিউল আলম বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমি সকাল পৌনে ৮টায় অধ্যাপক মিজানুর রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ল্যাবরেটরি থেকে ৩৯টি এবং বিভাগীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে একটি কম্পিউটারের যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এসব কম্পিউটারগুলো থেকে প্রসেসর, হার্ডডিস্ক ও র‌্যামসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করা হয়। এ ঘটনার পর দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জানান, কম্পিউটারের যন্ত্রাংশ চুরির কারণে তাদের ব্যবহারিক ক্লাস বাধাগ্রস্ত হবে। 

রেজিস্ট্রার অধ্যাপক মো. সফিউল আলম বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম