শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা সভা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ধানমণ্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সভায় প্রধান বক্তা হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মফিদুল হক উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ‘একাত্তরে পাকিস্তানীরা তাদের পরাজয় বুঝতে পেরে দেশের মেধাবী শিক্ষক, ছাত্র, গবেষক ও বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল যার কোনও যৌক্তিকতা ছিল না। আমরা গর্বিত যে, আমরা সামনে স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করব।’ তিনি আরও বলেন,‘এই প্রজন্মের দায়িত্ব হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা।’

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য এ এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম