স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৭

স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব।

শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল সাড়ে আটটায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা।

এসময় জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এক বিশাল রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এসময় হাজারও তাজা প্রাণ হারিয়েছে। মাটিতে, সম্ভ্রম হাড়িয়েছে হাজারও মা-বোন। এমন বীর শহীদদের স্মরণে অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের মতো জবি প্রেসক্লাবও শ্রদ্ধা জানিয়েছে। আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা চির অম্লান হয়ে থাকুক।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পরিতোষ আচার্য, যুগ্ন-সাধারণ সম্পাদক সৌখিন আদনান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সাদেক, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক যোগেশ রায়সহ, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া রোকন, সাংবাদিক মোস্তাকিম ফারুকী, রায়হান উদ্দীন, আলাল মাহমুদ, আমিনুল ইসলাম অপু, শাহিনুল ইসলাম শাহিন, রেজা শাহীন প্রমুখ।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম