নোবিপ্রবি ফিমস ও এসিসিই বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭

নোবিপ্রবি ফিমস ও এসিসিই বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) এবং এপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধাবর (৩ জানুয়ারি) নিজ নিজ বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নোবিপ্রবি ফিমস ও এসিসিই বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত আজ  বুধবার ফিমস বিভাগে মো. সোহেল রানা ও সায়মা বিনতে সফির সঞ্চালনায় পরিচালিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. বেলাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীদের ফুল ও কেক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অনুষ্ঠানে বিভাগের শিক্ষকদের মধ্যে সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, ড. আবদুল্লাহ-আল মামুন, মাহাবুবুর রহমান ও শুভাগত মণ্ডল বক্তব্য রাখেন। বক্তারা নবাগত ছাত্র-ছাত্রীদের ফিমস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভের জন্য অভিনন্দন জানান।

একইদিন এসিসিই বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা বিভাগে অবস্থিত আউটডোরে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউসুফ মিঞার সভাপতিত্বে বিভগের অন্যান্য শিক্ষকদের মধ্যে সহযোগী অধ্যাপক ড. নেওয়াজ মো.বাহাদুর, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক শোভন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম