ইবির আইন বিভাগের সঙ্গে ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশনের সমঝোতা চুক্তি

ইবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭

ইবির আইন বিভাগের সঙ্গে ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশনের সমঝোতা চুক্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের সঙ্গে ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশন সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পড়াশুনা শেষে বিভিন্ন স্থানে ইন্টার্নশিপের জন্য বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় ইবি শিক্ষার্থীদের। কিন্তু এই চুক্তির ফলে ঝিনাইদহ কোর্টে বিনামূল্যে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারবে। সমঝোতা চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম ও ঝিনাইদহ বারের পক্ষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের স্বাক্ষর করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী, উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইন বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার ও অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম এ ধরনের চুক্তি সম্পাদন করলাম। এর মাধ্যমে আইন শিক্ষার আরেকটি নতুন দ্বার উন্মোচিত হলো।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম