গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫

গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ১৪ তম বিডিএস কোর্সের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সাভার জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে অর্ধশতাধিক শিক্ষার্থীদের সাতটি শপথ বাক্য পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

শপথগ্রহণ শেষে ডেন্টাল ইউনিট মিলনায়তনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাপরিচালক ডা. হুমায়ুন কবীর বুলবুল, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আশরাফ-উল-করিম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও ডেন্টাল ইউনিট প্রধান ডা. কর্ণেল মোঃ আবুল কাশেম।

বিশেষ অতিথি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাপরিচালক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন- বিডিএস কোর্সের আন্তজার্তিক মান নিশ্চিত করতে কোর্সের সময়সীমা চার বছর থেকে পাঁচ বছরে উন্নীত করা হয়েছে। ডেন্টিস্টদের চাকরির বাজার প্রসারিত করতে সরকারি ও বেসরকারিভাবে নানা ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু বলেন-চাকরির বাজারে ভাল অবস্থান তৈরি করতে শিক্ষার্থীদের অবশ্যই নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া প্রতিটি সচেতন নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের