অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ২২:২৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২২:৩৯

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় জাবিতে বিক্ষোভ বিশিষ্ট লেখক-শিক্ষাবিদ এবং  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

হামলার প্রতিবাদে রবিবার শহীদ মিনারের সম্মুখে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘এই হামলা মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তার চর্চাকে ব্যাহত করার একটি অপচেষ্টা। কোনও অশুভ শক্তি শুভ শক্তিকে থামিয়ে দিতে পারবে না। দেশ ও জাতি অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে আছে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মঞ্জরুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যানারে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে মিলিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম