বাংলাদেশের উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে শাবিতে আনন্দ র‍্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ২১:৪৯আপডেট : ২২ মার্চ ২০১৮, ২১:৫১

বাংলাদেশের উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে শাবিতে আনন্দ র‍্যালি বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে র‌্যালিটি প্রশাসন ভবন-২ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সম্মুখে শেষ হয়।

পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, স্বাধীন বাংলাদেশ আজ  সর্বক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে আছে। শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ  ও প্রযুক্তি, খাদ্য নিরাপত্তাসহ প্রায় সবক্ষেত্রেই আমরা অনেক এগিয়ে আছি। বিএনপি সরকারের সময় দেশের মানুষ ঠিকমত বিদ্যুৎ পেতো না। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন থাকতে হতো। কিন্তু বর্তমান সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের ফলে আমরা  এখন প্রায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। ভাইস চ্যান্সেলর সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।  

সমাবেশে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার বক্তব্য রাখেন। এসময় প্রফেসর ড. মো. আাখতারুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মুশতাক আহমেদ, প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান, প্রফেসর ড. মো. মস্তাবুর রহমান, প্রফেসর ড. এজেডএম মঞ্জুর রশীদ, প্রক্টর জনাব জহীর উদ্দিন আহমদসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম