কোটা সংস্কার আন্দোলন

ইবির শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানে বাধার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১২:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১২:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান নিতে বাধার অভিযোগ উঠেছে। সোমবার সকাল দশটায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এসময় তারা মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। পরে আবারও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রধান ফটকের ভিতরে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুলিশও প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছে।

কোটা সংস্কারের দাবিতে রবিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস।

ক্লাস বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা।  আন্দোলনকারী শিক্ষার্থী শেখ কামরুজ্জামান বলেন, কোটা বাতিল নয়, কোটা প্রথার যৌক্তিক সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার বিচার না হওযা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে